এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জানুয়ারিতেই আবার হতেপারে নোটবন্দী,এবার কোন নোট? জানালেন তৃণমূলের ব্লক সভাপতি

Published on: January 6, 2019 । 4:17 PM

১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশকে লক্ষ্যরেখে দাসপুর ব্লক তৃণমূলের উদ্যোগে দাসপুরের রাজনগর বাস স্টপে আজ বিকেলে একটি পথ সভা আয়োজিত হয়। এই সভায় বক্তব্য রাখতে গিয়েই দাসপুর ব্লক তৃণমূলের সভাপতি সুকুমার পাত্র জানালেন, আবার নোটবন্দী করতে চলেছে বিজেপি সরকার। আগের বারের নোটবন্দীতে মানুষের দুর্দশার কথা এখনও ভোলেনি মানুষ।

সুকুমার পাত্র,ব্লক সভাপতি(দাসপুর)

তিনি জানান,এক সূত্র মারফৎ জানতে পেরেছেন সম্ভবত জানুয়ারিতেই হতেপারে আবার নোটবন্দী। কিন্তু কোন নোট? তাঁর বক্তব্যেই সে ধোঁয়াশাও দূর করেদেন। তিনি জানান,২০০০ টাকার নোট আবার বাতিল হতে পারে। তবে তিনি আবারও জানান এটা তাঁর কথা নয়। এক গোপন সূত্র থেকে তিনি এই খবর পেয়েছেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে