এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় ভয়াভয় আগুনে পুড়ে ছাই দুটি বাড়ি

Published on: July 15, 2019 । 11:36 PM

নিজস্ব সংবাদদাতা: দুই কৃষকের বাসস্থান পুড়ে ছাই হয়ে গেল। আজ ১৫ জুলাই ওই অগ্নিকাণ্ডটি ঘটে চন্দ্রকোণা থানার ঘনরামপুরে। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় কৃষিজীবী জয়দেব দোলই এবং লক্ষ্মীকান্ত দোলইদের পরিবারের সকলে মাঠে কাজ করছিলেন। দুপুর ১২ টা নাগাদ হঠাৎই বাড়ির ভেতর থেকে গলগল করে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। আগুনের দাবদাহ এতটাই তীব্র থাকার ফলে ঘরের কাছে পৌঁছতে পারেননি স্থানীয়রা। ঘাটাল থেকে দমকলের একটি ইঞ্জিন এসে কয়েক ঘন্টা সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর কর্মীদের প্রাথমিক ধারণা, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। জয়দেববাবু বলেন, দুটি বাড়িরই সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad