এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এলাকার ছাত্রছাত্রীদের পাশে কাদিলপুর ফকিরবাজার এভারগ্রীন ক্লাব

Published on: January 20, 2019 । 5:44 PM

দাসপুরের কাদিলপুর ফকিরবাজার এভারগ্রীন ক্লাব এবারও আয়োজন করেছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের। আজ তারা আনুষ্ঠানিক ভাবে সেই পরীক্ষার ফল প্রকাশ করল। আয়োজকদের কাছ থেকে জানাগেছে এবার প্রায় ২৫০ জন মাধ্যমিক পরীক্ষার্থী তাদের এই মক টেস্টে অংশ নেয়।

মোট ৭০০ নাম্বারের পরীক্ষায় ৬৪২ পেয়ে মকটেস্টে প্রথম হয়েছে হরিনারায়ণপুর ফকিরচাঁদ মেমোরিয়াল হাইস্কুলের শান্তনু ভুঁইঞা।

এদিন পরীক্ষার ফলপ্রকাশের পাশাপাশি একটি কম্পিউটার শিক্ষাকেন্দ্রের উদ্বোধন হল। এই প্রশিক্ষণ কেন্দ্রে খুব কম খরচে এলাকা বা এলাকার বাইরের ছাত্রছাত্রীরা কম্পিউটার প্রশিক্ষণ নিতে পারবে বলে জানাগেছে।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুরের বিধায়ক মমতা ভুঁইঞা,দাসপুর-১পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক, এলাকার প্রখ্যাত শিক্ষাবিদ তথা সাহিত্যিক উমাশঙ্কর নিয়োগী প্রমুখ। সভায় উপস্থিত প্রত্যেকেই ক্লাবের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭