এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণার বিডিও’র দ্রুত আরোগ্য কামনা করে যজ্ঞ

Published on: July 19, 2020 । 4:31 PM

সুইটি রায়: করোনা সংক্রমিত হয়েছেন চন্দ্রকোণা-১ বিডিও অভিষেক মিশ্র।  তিনি বর্তমান শালবনী করোনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত আরোগ্য কামনায় আজ ১৯ জুলাই জাড়ার বাঁকা-রায় শিব মন্দিরে   মহা মৃত্যুঞ্জয় যজ্ঞের আয়োজন করা হল। বিডিও’র   প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই চন্দ্রকোণা-১  ব্লকের জাড়া গ্রামপঞ্চায়েত এলাকার   গ্রামপঞ্চায়েত সদস্য,  জবকার্ডের সুপারভাইজার ও অন্যান্য কর্মীরা মিলে অভিষেকবাবুর মঙ্গল কামনায় এই যজ্ঞের উদ্যোগ নেন বলে জানা গিয়েছে। প্রধান পুরোহিত বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে আরো চারজন পুরোহিতকে নিয়ে এই যজ্ঞ সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।যজ্ঞের নিয়ম অনুযায়ী  হোমে ৬ কেজি গাওয়া ঘি পুড়ানো সহ  অন্যান্য আনুষঙ্গিক সমস্ত কিছুই করা হয় বলে স্থানীয় বাসিন্দা উমাশঙ্কর চৌধুরী জানান। প্রসঙ্গত,  ১৭জুলাই   করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর   ১৮ জুলাই সকালে বিডিওকে শালবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now