এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মদের ভাটি উচ্ছেদে একাট্টা গ্রামবাসী, নষ্ট করা হল তাজা মদ

Published on: March 10, 2020 । 1:57 PM

গ্রামের মধ্যে থাকা মদের ভাটি উচ্ছেদে একাট্টা হল গ্রামবাসী। মঙ্গলবারের সকালে দাসপুর থানার ডিহিপলসা লাগোয়া বেলপুকুরের পাড়ের একাধিক মদের ভাটি গ্রামবাসীদের অভিযানে বন্ধ করা হল। নষ্ট করা কয়েকশো লিটার তাজা মদ।

গ্রামবাসীদের অভিযোগ বারে বারে প্রশাসনে এবং মদের ভাটি মালিকদের এ বিষয়ে জানালেও ফল না মেলায় আজ তারা নিজেরাই উদ্যোগ নিলেন এই মদের ভাটির উচ্ছেদে। স্থানীয় বাসিন্দা পলাশ সামন্ত জানান,দিনে দিনে ওই এলাকা দিয়ে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের যাতায়াতে ভীষণ সমস্যা বাড়ছিল। বারে বারে অভিযোগ উঠেছে মদ্যপরা ছাত্রী ও মহিলাদেরকে কটূক্তি করেছে।

তবে গ্রামের অনেকেরই আশঙ্কা, রাজনৈতিক দাদাদের পরোক্ষো সহায়তায় আবারও ওই এলাকায় মদের ভাটির ধোঁয়া না ওঠে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক