এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মদপান করে মৃত্যু, চোলাইয়ের ঠেক ভাঙল ক্ষিপ্ত জনতা

Published on: November 4, 2022 । 9:55 AM

আকাশ দোলই: মদপান করে জলে পড়ে মৃত্যু হয়েছিল এক প্রৌঢ়ের। সেই ঘটনার পরই বৃহস্পতিবার ৩ নভেম্বর সন্ধ্যায় ক্ষিপ্ত জনতা মদের ঠেক ভেঙে দিলেন। ঘটনাটি ঘটেছে খোদ ঘাটাল শহরের ১৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয় বাসিন্দারা বলেন, ওখানে রাস্তার পাশে নিয়মিত মদের আড্ডা বসে। রাস্তা দিয়ে পথচারিরা গেলে তাদের গালিগালাজ করা হয়। ওই দিন দুপুরে ওই ওয়ার্ডের বাসিন্দা পরেশ বড়দোলই(৫৪) অত্যধিক মদ পান করে যাওয়ার সময় জলে পড়ে গিয়ে মারা যান। তারপরই এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠে। সন্ধ্যার পর জমায়েত হয়ে ওই মদের ঠেকটি লাঠি দিয়ে গুঁড়িয়ে দেন বলে জানা গিয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।