এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ভ্যাকসিন নিতে হঠাৎ স্বাস্থ্য প্রতিষ্ঠানে ব্যাপক ভিড় , বিশৃঙ্খল পরিস্থিতি, বিড়ম্বনায় স্বাস্থ্য বিভাগ: কেন এমন পরিস্থিতি ?

Published on: April 21, 2021 । 9:02 AM

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: গত ফেব্রুয়ারি থেকেই ভ্যাকসিন দেওয়া চালু রেখেছে স্বাস্থ্য দপ্তর। প্রথমে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা-যোদ্ধাদের প্রতিষেধক দেওয়া শুরু হয়েছিল। পরে ৬০ বয়সী ঊর্ধ্ব, ৪৫ বয়সী ঊর্ধ্ব এবং কোমর্বিডিটি যুক্ত নাগরিকদেরও প্রতিষেধক দেওয়া শুরু হয়েছে। ঘাটালের এক স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা গেছে, করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আগে অনেকেই ভ্যাকসিন নিতে অনিহা দেখিয়েছে। স্বাস্থ্যকর্মীরা তৈরি থাকলেও ৬০ বয়সী ঊর্ধ্ব, ৪৫ বয়সী ঊর্ধ্ব এবং কোমর্বিডিটি যুক্ত নাগরিকদের অনেকেই তখন ভ্যাকসিন নিতে হাজির হননি। পরে কোরোনার ব্যাপক সংক্রমণ ছড়িয়ে পড়তেই একসাথে ৬০ বয়সী ঊর্ধ্ব, ৪৫ বয়সী ঊর্ধ্বরা ভ্যাকসিন নিতে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে হাজির হয়েছেন, ফলে ভ্যাকসিনের যোগানে হঠাৎ ঘাটতি দেখা দিয়েছে। তবে আর কয়েকদিনের মধ্যে ঘাটাল মহকুমায় ভ্যাকসিনের যোগান বাড়বে বলে জানা গেছে। এমন পরিস্থতিতিতে সকলকে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, ঘাটালের স্বাস্থ্য কর্মীরা প্রাপ্য ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়ার জন্য সব সময় তৈরি, কিন্তু যোগান না থাকলে স্বাস্থ্য প্রতিষ্ঠানের কি বা করার আছে। তিনি আরও বলেন, পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন হাতে মিললে প্রয়োজনে কাউন্টার খুলে ২৪ ঘন্টা ধরে ভ্যাকসিন দেওয়া চালু রাখবে স্বাস্থ্য কর্মীরা। দৈনিক প্রয়োজনের তুলনায় অনেক কম সংখ্যায় ভ্যাকসিন আসছে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলিতে,  তাই স্বাস্থ্য কর্মীরা সকলকে একসাথে তা দিতে ব্যার্থ। তবে পরিস্থিতির কথা উপর মহলে বিস্তারিত জানানো হয়েছে বলে জানা গেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে