এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ওয়েলফেয়ারের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল

Published on: August 5, 2023 । 3:45 PM

মন্দিরা মাজি, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ব্লাড সেন্টারে রক্তের সঙ্কট, জরুরি সময়ে প্রয়োজনীয় রক্ত পাচ্ছেন না রোগীর পরিবার।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে আসছে মহকুমার ক্লাব, সংস্থা ও সংগঠন। মহকুমা শাসকের আহ্বানে পারিবারিক অনুষ্ঠানগুলিতেও রক্তদান শিবিরের নজির রয়েছে ঘাটাল মহকুমায়।

মহকুমা শাসক সুমন বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে এবং রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে এগিয়ে এলো ঘাটালের ওয়েলফেয়ার ক্লাব। আজ ৫ আগস্ট ক্লাবের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ওই ক্লাবের সম্পাদক আলম রশিদ ও সহ সম্পাদক মইদুল ইসলাম বলেন, আমাদের আজকে শিবিরে ৬৫ জন রক্তদান করেন। এরমধ্যে ২৫ জন মহিলা রক্তদাতাও ছিলেন। ঘাটাল মহকুমা ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করেছে শিবির থেকে। অনুষ্ঠানে মহকুমা শাসক সুমন বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরি, প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিনকান্তি বেরা, ভাইস চেয়ারম্যান অজিতরঞ্জন দে, সমাজকর্মী অরুণ মণ্ডল, প্রাক্তন চেয়ারম্যান তথা ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাসচন্দ্র ঘোষ সহ অন্যান্য অতিথিরা।

 

উল্লেখ্য, ক্লাবের জন্মলগ্ন থেকেই এই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে ক্লাব কর্তৃপক্ষ। প্রায় ২৭ বছর ধরে গ্ৰীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে এই সময়েই তারা রক্তদান শিবির করেন বলে জানান মইদুল ইসলাম।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।