এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আগামী কাল শনিবার ঘাটাল শহর ও ভূঁঞ্যাড়ায় বিদ্যুৎ থাকবে না

Published on: January 2, 2026 । 8:52 PM

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: আগামীকাল শনিবার, ৩ জানুয়ারি ২০২৬ ঘাটাল শহরের কোন্নগর ও কুশপাতা এবং দাসপুর-২ ব্লকের ভূঁঞ্যাড়া সাব-স্টেশন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) শেখ সরিফুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুতের হাইটেনশন তারের দুই ধারের গাছের ডালপালা ও ঝোপঝাড় পরিষ্কার করার জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হবে। এর ফলে ভূঁঞ্যাড়া সাব-স্টেশন সংলগ্ন সমস্ত এলাকা এবং ঘাটাল শহরের কুশপাতা ও কোন্নগর অঞ্চলে ওই নির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকবে। এবিষয়ে গ্রাহকদের সহযোগিতা করার জন্য ডিভিশনাল ইঞ্জিনিয়ার (টেকনিক্যাল) বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি