এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ৭ বছরের বালিকার শ্লীলতাহানি, দোকানদারকে কান ধরে ঘোরানো হল

Published on: August 9, 2019 । 9:27 PM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরে লজেন্সের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানি। দোকানদারকে কান ধরে ঘোরাল গ্রামবাসীরা। গ্রামের সালিশি সভাতে মোটা অঙ্কের জরিমানা হল দোকানদারের। ৯ আগস্ট

 

চাঞ্চল্যকর এই ঘটনাটিকে ঘিরে শোরগোল পড়ে যায় দাসপুর থানার রানা গ্রামে। ওই গ্রামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রী গ্রামেরই এক দোকান থেকে চকলেট কিনতে গেলে দোকানদার তাকে নিরিবিলিতে লাগোয়া একটি কামরায় নিয়ে গিয়ে অশালীন আচরণ করে। বাড়ি ফিরে মেয়েটি ঘটনাটি বলে। তারপরই গ্রামে ঘটনাটি নিয়ে সালিশি সভা হয়। দোকানদারকে এই ঘটনার জন্য মোটা টাকার আর্থিক জরিমানাও করা হয়।  ওই গ্রামের পঞ্চায়েত সদস্য তপন মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি এব্যাপারে কোনও মন্তব্য করতে চাননি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।