এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৪ দিন বিদ্যুৎ নেই: বিদ্যুতের দাবিতে পথ অবরোধ ঘাটালে

Published on: March 19, 2026 । 10:42 AM

মৌমিতা দাঁ, স্থানীয় সংবাদ,ঘাটাল: সোমবার রাতে ঝড়-বৃষ্টির দাপটে বিদ্যুৎহীন হয়ে পড়েছে মহকুমার বিস্তীর্ণ এলাকা। অধিকাংশ জায়গায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও চার দিন হয়ে গেল ঘাটাল ব্লকের রত্নেশ্বরবাটি এলাকায় এখনও  বিদ্যুৎ নেই। এর ফলে এলাকায় পাম্প চালানো যাচ্ছে না, দেখা দিয়েছে পানীয় জলের তীব্র সংকট। মোবাইলে চার্জ দেওয়া থেকে শুরু করে বিদ্যুতের অভাবে বিঘ্নিত হচ্ছে পড়ুয়াদের পড়াশোনাও।  অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে আজ, বৃহস্পতিবার সকালে রত্নেশ্বরবাটির যমুনাপাড়ায় রাস্তার ওপর গাছ ফেলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় যান চলাচল ব্যাহত হয়। বিদ্যুৎ সংযোগের পাশাপাশি এই আন্দোলনের মঞ্চ থেকে এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিও তোলেন গ্রামবাসীরা। গত সন্ধ্যায় একই দাবিতে ঘাটাল-রানিচক রাস্তার কপাটিয়া পোলের সামনেও পথ অবরোধে করেন স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে আজকের মধ্যেইওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।