এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে বিদ্যাসাগরের জন্মদিন উৎযাপন

Published on: September 29, 2021 । 8:50 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে ২৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। ইংরেজি মতে, ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগরের ২০২ তম জন্মদিন উপলক্ষে এদিন মাল্যদান করা হয়। আজ ২৯ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হয় বিদ্যাসাগর স্মরণ সমিতির পক্ষ থেকে। ওই সমিতির সম্পাদক তাপস পোড়েল বলেন, আজকের আলোচনা সভায় বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা, কবিতা পাঠ করা হয়। প্রাক্তন অধ্যক্ষ প্রশান্ত সামন্ত ছিলেন আজকের আলোচনা সভার আলোচক। এছাড়াও তারাশঙ্কর দাস বৈরাগী, কলেজ ছাত্র মৃণালকান্তি দেব, অধ্যাপক প্রণবকুমার হড়, শিক্ষারত্ন গৌরীশঙ্কর বাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব