এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ঝুলন্ত দেহ উদ্ধার

Published on: November 17, 2019 । 10:20 AM

সৌমেন মিশ্র: আজ ১৭ নভেম্বর সকালে দাসপুরের গুড়লিতে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ব্যক্তির নাম মন্টু ধাড়া। বয়স ৪৫ বছর। বাড়ি ওই থানারই হরিরামপুরে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মন্টুবাবু গতকাল থেকে নিখোঁজ ছিলেন। আজ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে গুড়লি গ্রামের একটি পুকুর পাড়ের গাছে তাঁর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

দেহটি দেখার পরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জন্যই মন্টুবাবু  আত্মহত্যা করেছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭