এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ! আটক নাত বউয়ের বাবা মা। ২ গ্রাম সোনা লস! তার পরেই লখনউ থেকে দুঃসবাদ দাসপুরে

Published on: August 20, 2023 । 5:14 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: গ্রামের বছর ১৮ এর কার্তিকের দেহ গ্রামে পৌঁছাতেই বিক্ষোভ দাসপুর থানার শ্যামসুন্দপুরে। সামাল দিতে মোতায়েন দাসপুর থানার পুলিশ। জানা যাচ্ছে, ওই গ্রামের বিশ্বনাথ সামুই এর বড় ছেলে কার্তিক সামুই ভিন রাজ্যে সোনার কাজ করতেন। দু’মাস হবে বিয়ে করেছে। দাদু সুদর্শন সামুই জানান, নাতি ও নাত বউ একসাথেই থাকতেন লখনউতে। শুক্রবার হঠাৎই নাতি কার্তিক এর  ফোন, ২ গ্রাম সোনার লস। আর ভালো লাগছে না বাড়ি ফিরতে চাই ১২ হাজার টাকা পাঠাও। আজ রবিবারের দুপুর ১টা নাগাদ নাতি কার্তিক বাড়ি ফিরেছে তবে দেহে প্রাণ নাই। আর তার পরেই সামুই পরিবার কার্তিকের দেহ ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। কার্তিকের দেহের সাথে লখনউ থেকে ফিরেছে স্ত্রী মিঠু। শুক্রবার গভীর রাতেই  স্ত্রী মিঠু লখনউ থেকে দাসপুরের শ্যামসুন্দরপুরের বাড়িতে কার্তিকের মৃত্যুর খবর জানিয়েছিল। কার্তিকের এমন অস্বাভাবিক মৃত্যু নিয়ে ক্ষোভ কার্তিকের গ্রামের বাড়িতে। শনিবারের রাতে শ্যামসুন্দরপুরের সামুই পরিবারের তখন শোকের ছায়া। কথা হচ্ছিল কার্তিকের ঠাকুমা কাজলদেবীর সাথে। তিনি চোখের জল মুছতে মুছতে জানান, নাতি কার্তিকের বয়স তখন মাত্র ৮ বছর। কার্তিকের মা কার্তিক ও তার ছোট্ট ভাইকে রেখে বাড়ি ছেড়ে চলে গেছে। বাবা তামার কাজে কলকাতায় থাকেন। প্রায় ৬ বছর ধরে কার্তিক দিল্লিতেই সোনার কাজ করতো। বাড়ি এলে অন্যের ডিজে মাইক সেট চালাতে যেতো। সেবার হুগলি জেলায় ডিজে বাজাতে গিয়েই প্রেমে পড়ে। দু’মাস হবে বিয়ে করে কার্তিক লখনউতে নাত বউয়ের জামাইবাবুর কাছে কাজে যায়। সাথে নাত বউ মিঠুকেও নিয়ে যায়। সেখানেই শুক্রবার রাতে অস্বাভাবিক মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ, কার্তিকের উপর নানা ভাবে মানসিক নির্যাতন চালানো হয়েছে। এ মৃত্যু স্বাভাবিক নয়।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে