এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

বিমান থেকে নেমেই অস্বাভাবিক মৃত্যু! দাসপুরের এই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য

Published on: June 9, 2022 । 4:52 PM

সৌমেন মিশ্র ও ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: মুম্বাইয়ে বিমান থেকে নামার কিছুক্ষণের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু দাসপুরের ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের এবারের উচ্চমাধ্যমিকের এক পরীক্ষার্থীর। [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] জানা যাচ্ছে, দাসপুর থানার ব্রাহ্মণবসান গ্রামের স্বপন মণ্ডলের ছেলে বছর ১৮ এর আকাশ ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয় থেকে এবার ২০২২ এ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বাবা স্বপন মণ্ডল পেশায় একজন স্বর্ণকার। আকাশের ইচ্ছে ছিল মুম্বাই শহর ঘুরে দেখা। পরিবারের তরফে জানা যাচ্ছে, বুধবার ৮ জুন সম্পর্কে মামা শুভেন্দু মণ্ডলের সাথে উড়োজাহাজ এ মুম্বাই পাড়ি দেন। রাত প্রায় ২টা নাগাদ মুম্বাইয়ে মামার বাসায় পৌঁছালে শারীরিক অবনতি হতে থাকলে স্থানীয় বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবার পথেই ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ আকাশের মৃত্যু হয় বলে বাড়িতে খবর আসে। আজ বৃহস্পতিবারের ভোরে দাসপুরের ব্রাহ্মণবসানে বাড়ির ছেলের মৃত্যুর খবর পৌঁছাতেই সারা গ্রামে শোকের ছায়া। ব্রাহ্মণবসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মাইতি বলেন, আকাশ মণ্ডল খুবই ভালো ছেলে ছিল৷ পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ও খুব পারদর্শী ছিল। মুম্বাই থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছে আকশের হার্ট ব্লক হয়ে যায়,তাতেই এই মৃত্যু। মাত্র ১৮ বছর বয়সেই হার্ট ব্লক? মুম্বাই পুলিশ আকাশের দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনা যাই হোক এই ভাবে গ্রামের ছেলের বিমান থেকে নেমেই অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য দাসপুরে।  

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে