এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সামাট গ্রামে অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে ঘিরে চাঞ্চল্য!

Published on: August 7, 2023 । 10:11 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের সামাটে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধাকে ঘিরে চাঞ্চল্য। জানা যাচ্ছে আজ সোমবারের রাতে সামাট গ্রামের স্বর্ণকার পাড়ায় কাঁসাই নদীর বাঁধে পাড়ার বাসিন্দাদের যে আড্ডার ঠেকের মাচা, সেই মাচার কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায় এক ষাটোর্ধ্ব মহিলাকে। নামধাম জিজ্ঞাসা করলে ওই বৃদ্ধা সেভাবে তাঁর পরিচয় জানাতে পারছেন না। বৃদ্ধা শুধুমাত্র জানাচ্ছেন তাঁর বাড়ি ক্ষীরপাই এলাকায়। গ্রামবাসীদের আর্জি এই বৃদ্ধাকে উদ্ধার করে নিয়ে গিয়ে বৃদ্ধার নিজের পরিবারে পৌঁছানোর ব্যবস্থা করুক প্রশাসন। জানা যাচ্ছে, আপাতত ওই বৃদ্ধা সামাট গ্রামের ওই স্বর্ণকার পাড়া এলাকাতেই আছেন। অন্যদিকে রাত বাড়ছে বৃদ্ধাকে নিয়ে চাপা আতঙ্কও রয়েছে গ্রামবাসীদের মধ্যে।

 

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে