এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক সরঞ্জাম প্রদান

Published on: November 14, 2019 । 8:22 PM

সোমেশ চক্রবর্তী: আজ ১৪ নভেম্বর শিশুদিবসকে সামনে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহায়ক সরঞ্জাম প্রদান করল ঘাটাল চক্র সম্পদ কেন্দ্র। ঘাটালের বরদা বানীপীঠ প্রাথমিক স্কুলে পঞ্চাশ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের হাতে ওই সহায়ক সরঞ্জামগুলি তুলে দেওয়া হয়। শিবিরে উপস্থিত ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজী, শিক্ষা কর্মাধ্যক্ষ বিকাশ কর, অবর বিদ্যালয় পরিদর্শক সৌমেন দে, ঘাটাল পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মণ্ডল, অন্যান্য শিক্ষক প্রতিনিধিরা। অনুষ্ঠানে জহরলাল নেহেরুর জন্মদিনে তাঁকে নিয়ে আলোচনা করেন বক্তারা। সেইসঙ্গে ওই শিশুদের বিভিন্ন সরকারি পরিষেবা ও সুবিধার বিষয়গুলিও তুলে ধরা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাতে অবহেলা না করা হয় সে বিষয়ে উপস্থিত অভিভাবকদের অনুরোধ করেন অতিথিরা। তাঁরা বলেন, ওই শিশুরা আর পাঁচটা সাধারণ বিদ্যানর্থীর মতো নয়। কেউ কথা বলতে পারেনা, কেউ হাঁটতে পারেনা। তাই বলে ওদের বাড়িতে ফেলে রাখবেন না। তাই ওরা যাতে নিয়মিত বিদ্যালয়ে যায় সেই আবেদন অভিভাবকদের সামনে রাখা হয়।
আজ শিবিরে ৩০টি ট্রাই সাইকেল সহ অন্যান্য সরকারি পরিষেবা প্রদান করা হয়। পরে আরও নথিভুক্ত শিশুদের হাতে এই সহায়ক তুলে দেওয়া হবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক