এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আপনার এলাকায় বিনামূল্যে গাছ লাগাবো আমরা, দেখভাল আমরাই করব

Published on: June 5, 2021 । 5:32 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালের যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির- মসজিদ বা ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে গাছ লাগিয়ে সেগুলির দেখভালের দায়িত্ব নিতে পথে নেমেছে একদল যুবক। পরিবেশ দিবসকে সামনে রেখে ঘাটালের সোম মোটরস নামে ইলেকট্রিক বাইক সংস্থার উদ্যোগে মূলত এই অভিনব কর্মসূচি বলে জানান সোম মোটরস এর কর্ণধার সুব্রত মাজী। আজ ৫ জুন খাঞ্জাপুর স্কুল প্রাঙ্গণে বেশ কিছু গাছ লাগিয়ে দিনটি পালন করেন তাঁরা। আজ থেকে আগামী এক সপ্তাহ এই কর্মসূচি পালন করবেন বলে জানান ওই যুবকরা। সুব্রতবাবু বলেন, আমারই কয়েকজন বন্ধু শুভেন্দু সামন্ত, প্রদীপ চক্রবর্তী, সমর কুইল্যা, তুষার বাঙাল, দীপক অধিকারী, বিশ্বরূপ রায়ের সহযোগিতায় এবং সোম মোটরসের উদ্যোগে এই প্রয়াস। আমাদের এই ছোট্ট প্রয়াসে কেউ সামিল হতে চাইলে আমাদের সঙ্গে ৯৮০০০২১৩৩ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা বিনামূল্যে আপনার বাড়ির সামনে কোন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির- মসজিদ বা ক্লাব প্রাঙ্গণে গাছ লাগানোর জন্য যদি উপযুক্ত জায়গা থাকে তাহলে  আমরা আপনার ওই এলাকায় গিয়ে গাছ লাগিয়ে আসবো সম্পূর্ণ বিনামূল্যে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি