এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘ট্রেন ফেল’: স্থানীয় সংবাদের সম্পাদক ও সহ-সম্পাদক অভিনীত স্বল্প দৈর্ঘ্যের সিনেমা

Published on: October 6, 2019 । 11:58 PM

মনসারাম কর: আমাদের ‘স্থানীয় সংবাদ’-এর সম্পাদক তৃপ্তি পাল কর্মকার এবং সহ-সম্পাদক ররীন্দ্র কর্মকার

অভিনীত স্বল্প দৈর্ঘের নাটক ‘ট্রেন ফেল’ মুক্তি পেল। আজ  ৬ অক্টোবর রাত ৮টা ৩০ মিনিট নাগাদ দাসপুর-২ ব্লকের দুবরাজপুর সর্বজনীন দুর্গাপুজোতে ওই ছবিটি প্রথম দেখানো হয়। এই স্বল্প দৈর্ঘের সিনেমাটির স্ক্রিপ্ট লেখা ও পরিচালনা করেছেন ওই গ্রামের বাসিন্দা যুবক অসিত আদক। সম্পাদনা করেছেন সদ্য একুশে পা দেওয়া আশিস কর্মকার। অভিনয়ে তৃপ্তি পাল কর্মকার (স্থানীয় সংবাদের সম্পাদক), রবীন্দ্র কর্মকার (স্থানীয় সংবাদের সহ-সম্পাদক), সুব্রত কর্মকার, সৌমিতা রানা কর্মকার, ঋতুপর্ণা হাজরা কর্মকার, শঙ্কর কর্মকার, সন্দীপ কর্মকার, করণ কর্মকার, আশিস কর্মকার। ক্যামেরাতে অসিতবাবুই ছিলেন। নাটক নিয়ে বিষয়ে বিস্তারিত জানতে ও মতামত জানাতে অসিতবাবুর সঙ্গে (মো:9932792832) যোগাযাগ করতে পারেন।
নিচের লিঙ্কটিতে ক্লিক করে পুরো সিনেমাটি দেখতে পারেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব