এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘন্টাধ্বনিতে মাথার তীব্র যন্ত্রণা,দাসপুরের মেধাবী ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Published on: June 29, 2020 । 9:30 PM

দাসপুর থানার সুরতপুর শ্রীঅরবিন্দ শতবার্ষিকী বিদ্যামন্দির-এর দ্বাদশ শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারাশঙ্কর দাসবৈরাগী প্রিয় মেধাবী ছাত্রীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করে জানান রবিবার বিকেল প্রায় ৫টা৪৫মিনিট নাগাদ মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর বিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর ছাত্রী সুনীতা মাইতির(১৭)। তিনি আরও জানান সুনীতা পড়াশোনায় ভীষণ ভালো এবং খুব মেধাবী ছিল।

ছাত্রীর বাবার নাম স্বপন মাইতি বাড়ি দাসপুরের সুরতপুর গ্রামেই। পরিবার সূত্রে জানাযায় সপ্তাহ দুয়েক আগে হঠাৎ জ্বর আসে সুনীতার। স্থানীয় ডাক্তার ডেকে চিকিৎসা চলে। কিন্তু জ্বর কাটলেও ঝিমুনি ভাব সাথে গা বমিভাব সুনীতাকে সারা দিন আচ্ছন্ন করে রাখত। আগের সপ্তাহে এক সন্ধ্যেবেলা মা কে মুড়ি খেতে চায় সুনীতা। মা মুড়ি নিয়ে ফিরে দেখেন মেয়ের কেমন যেন খিঁচুনি হচ্ছে। সাথে সাথে ঘাটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মাথার সিটিস্যানের জন্য মেদিনীপুর রেফার করেন। ওই দিন রাত প্রায় ২টা নাগাদ সুনীতাকে মেদিনীপুর নিয়ে যাওয়া হয়। পরদিন সকাল প্রায় সাড়ে ৮টা নাগাদ সুনীতার সিটি স্ক্যান হলে ডাক্তারবাবু মেয়ের মাকে মেয়ের বাঁচার আশা ছেড়েদিতে বলেন। মাথায় ছোট্ট একটা ব্লাড ক্লট,সেই থেকেই সারা মাথায় ছড়িয়েছে ইনফেকশন। আশা ছাড়েননি মা। ডাক্তারবাবুরা চেষ্টা চালান সুনীতাকে সুস্থ করে তুলতে। কিন্তু শেষ রক্ষা হল না। ২৮ জুন রবিবার বিকেলে মৃত্যু হয় সুনীতার। লালারসের পরীক্ষায় করোনা নেগেটিভ। আজ সোমবারের সকালে নিজের গ্রামের বাড়িতে সুনীতার শেষকৃত্য সম্পন্ন হয়।

মৃত্যুতে সামান্য হলেও পরিবারেরই গাফিলতির হদিস মিলেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফৎ জানাযায় বছর দুই আগে থেকেই মাথার ব্যথা শুরু হয় সুনীতার। ব্যথাটা এমন পর্যায়ে যায় যে বিদ্যালয়ের ঘন্টাও সুনীতার অনুরোধে স্বাভাবিক ভাবে বাজানো যেত না। শব্দের জেরে তীব্র মাথার যন্ত্রনা শুরু হতো তার। সুনীতাই প্রধান শিক্ষক তারাশঙ্করবাবুকে ঘণ্টাধ্বনি কমাতে অনুরোধ জানিয়েছিল। বাবা মা-কে ডেকে পাঠিয়েছিলেন প্রধান শিক্ষক। হয়তো তেমন আমল দেয়নি পরিবার। চোখের ডাক্তার দেখিয়ে চলে চোখের পরীক্ষা,দেওয়া চশমা। মাধ্যমিকের আগেও অসুস্থ হয়ে পড়েছিল সে।

কেউ ভাবতে পারেনি বছর দুই ধরে এভাবে মাথার ভিতরেই তৈরি হচ্ছিল মৃত্যু ফাঁদ। সময়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো গ্রামের মেধাবী মেয়েটার অকালে প্রাণটা যেত না! অনুরোধ পরিবার এবং ছেলে মেয়েদের সব সমস্যাই গুরুত্বসহকারে দেখুন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে