এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝোলাল আদিবাসী সংগঠন

Published on: August 11, 2019 । 11:53 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১১ আগস্ট চন্দ্রকোণা-১ ব্লকের  তৃণমূলের লক্ষ্মীপুর অঞ্চল  কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল ভারত জাকাত মাঝি পারগানা। অভিযোগ, ওই গ্রামে বিজয় সরেন নামে এক ক্ষুদ্র চাষিকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাঁর জমি দখল করে তৃণমূল দলীয় কার্যালয় করে। সেই প্রতিশ্রুতি তৃণমূল এখনও পূরণ করেনি। তাই বিজয়বাবু জাকাতের শরণাপন্ন হন। তারই প্রেক্ষিতে আদিবাসী সংগঠন ওই কার্যালয়ে তালা লাগিয়ে  সংগঠনের পতাকা টাঙিয়ে দেয়।  পতাকা টাঙানো হয়েছে বলে   স্বীকার করেছেন তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক তথা ওই ব্লকের বাসিন্দা গৌতম ভট্টাচার্য।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now