এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দেবের দেওয়া ত্রাণও বিলি করেননি তৃণমূল নেতারা, ঘাটালের তৃণমূলের কার্যালয়ের মধ্যে উদ্ধার হল বহু ত্রিপল সহ বস্তা-বস্তা সরকারি ত্রাণ সামগ্রী

Published on: May 7, 2026 । 5:12 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি। ঘাটালের প্রতিদিনের চেনা ছবিগুলোর মধ্যে লুকিয়ে থাকা সাধারণ মানুষের অচেনা গল্পগুলোই আমার লেখার মূল রসদ। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই আমার লক্ষ্য।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যার সময় আর্তদের নাম করে ত্রাণ তুলে নিয়ে গিয়ে দলীয় কার্যালয়ে মজুত করে রেখেছিল তৃণমূল নেতারা। ২০২৬ সালের বিধানসভার পালা বদল হতেই শহরের ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ে স্থানীয়রা হানা দিতেই উদ্ধার হল এই সমস্ত ত্রাণ সামগ্রী। ২০২৫ সালের বন্যার সময়ের সরকারি ত্রাণের ত্রিপল তো রয়েছে। সেই সঙ্গে ২০২১ সালের বন্যায় যাদের বাড়ি পড়ে গিয়ে সব কিছু নষ্ট হয়ে গিয়েছিল তাদের জন্য সাংসদ দীপক অধিকারী তথা দেবের পাঠানো রান্নার সরঞ্জামও স্থানীয় তৃণমূল কর্মীরা বিলি করেননি। এভাবেই বস্তা বন্দি করে রেখে নষ্ট করে দিচ্ছিল। দলীয় কার্যালয় থেকে বেশ কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে স্বীকার করেছেন তৃণমূলের ঘাটাল শহর সভাপতি অরুণকুমার মণ্ডল। তিনি বলেন, ঘটনাটি শুনেছি। কেন হল খোঁজ নিয়ে দেখছি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।