এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বজ্রপাতে আকাশমনি গাছ ফেটে চৌচির, চাঞ্চল্য!

Published on: July 8, 2021 । 9:47 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: হঠাৎ বাজ পড়ে একটি আস্ত আকাশমণি  গাছ ফেটে চৌচির হয়ে গেল।৭ জুলাই  ঘাটালের গোপমহল গ্রামে বিদ্যাসাগর পল্লীর মন্ডলপাড়া সংলগ্ন এই আকাশমনি গাছটিতে বিকেল চারটে নাগাদ হঠাৎই  বাজ পড়ে। গাছটি থেকে মাত্র কয়েক মিটার দূরে বসতবাড়ি থাকলেও, মারাত্মকভাবে কেউ  আহত হয়নি। তবে জানা যায়, শেফালি মণ্ডল নামে স্থানীয় এক মহিলা বাজ পড়ার সাথে সাথেই শ্রবণশক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসার পর এখন তিনি অনেকটা স্বাভাবিক। কিন্তু গাছটার অবস্থা দেখলে ঠিক মনে হবে গাছটিকে কুড়ুল দিয়ে এলোপাথাড়ি আঘাত করে কান্ডটিকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই ঘটনায় হতবাক এলাকার সকলেই।

 

সম্প্রতি ঘাটাল মহকুমা ও আশেপাশের এলাকায় বাজ পড়ার হারটা যেন বেড়ে গিয়েছে। বজ্রপাতে মৃত্যুর সংখ্যাও দিনদিন বাড়ছে। মহকুমা প্রশাসনের তরফে তাই বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে— মেঘ উঠলে বা বৃষ্টির সময় খোলা মাঠে, রাস্তায়, গাছের নিচে, উঁচু কোনও টাওয়ার বা খুঁটির নিচে যেন কেউ না দাঁড়িয়ে থাকে। যতই কাজ থাকুক, নিরাপদ জায়গায় একটু থেমে মেঘ বা বৃষ্টি কমলে তারপর যেন বেরোয়। নতুবা প্রাণহানির আশঙ্কা রয়েছে। সুতরাং আগে প্রাণ, তারপর অন্য কাজ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব