এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্বশুরবাড়ির দেওয়া গয়না নকল ! দাসপুরে ঋণ নিতে গিয়ে বিপাকে দম্পতি

Published on: April 17, 2026 । 2:59 PM

বাবলু মান্না, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্বশুর বাড়িথেকে বিয়ের সময় পাওয়া গয়না যে আসলে নকল, তা জানা ছিল না। কিন্তু সেই গয়নাই বন্ধক রেখে ঋণ নিতে গিয়ে শেষমেশ বিপাকে পড়লেন এক দম্পতি। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সোনাখালিতে। জানা গেছে, হরেকৃষ্ণপুরের বাসিন্দা এক দম্পতি তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভের সোনাখালি শাখায় ৬৮ গ্রাম ‘সোনার’ গয়না বন্ধক রেখে ঋণের আবেদন করেন। নিয়ম অনুযায়ী জমা দেওয়া গয়না পরীক্ষা করার সময়ই সন্দেহ হয় কর্তৃপক্ষের। পরে পরীক্ষা করে দেখা যায়, পুরো গয়নাই নকল। ওই সমবায়ের ডাইরেক্টর তথা ঘাটাল মহকুমার ইনচার্জ কৌশিক কুলভী জানান, ‘গয়না টেস্ট করার সময়ই বোঝা যায় সেগুলো আসল নয়। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়।’ ঘটনার পর পুলিশ ওই দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জেরার মুখে পেশায় স্বর্ণশিল্পী ওই যুবক দাবি করেন, তিনিও জানতেন না গয়নাগুলি নকল। তাঁর কথায়, ‘বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়েছিল। আমরা প্রতারণার কোনও চেষ্টা করিনি।’ সমবায় কর্তৃপক্ষের তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের না হওয়ায় পুলিশ মুচলেকা নিয়ে দম্পতিকে ছেড়ে দিয়েছে।

বাবলু মান্না

'স্থানীয় সংবাদ'-এর Senior Reporter. ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9933998177/ 9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।