এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

হরিসিংহপুরে কালী মন্দিরে চুরি

Published on: December 12, 2025 । 9:14 AM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি। ঘাটালের প্রতিদিনের চেনা ছবিগুলোর মধ্যে লুকিয়ে থাকা সাধারণ মানুষের অচেনা গল্পগুলোই আমার লেখার মূল রসদ। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠাই আমার লক্ষ্য।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, স্থানীয় সংবাদ, ঘাটাল: বৃহস্পতিবার রাতে ঘাটাল থানার হরিসিংহপুর শ্মশান কালী মন্দিরে তালা ভেঙে চুরি হয়। শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হয়। মন্দির কমিটির সদস্য তরুণ কবি এবং মানিক সামন্ত বলেন, সকালে মন্দিরের সামনে গিয়ে দেখি মন্দিরের গেটের তালাগুলি ভাঙা। প্রণামী বাক্সটি নেই। তবে সৌভাগ্যের বিষয় হল, মন্দিরের মূল গেটের তালা দুষ্কৃতীরা ভাঙতে পারেনি। আমরা ঘটনাটি সিভিক ভলান্টিয়ারের মাধ্যমে থানায় জানিয়েছি। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, তারা শ্মশানকালীর চুরির বিষয়টি জেনে তদন্ত শুরু করেছে। •ছবি পাঠিয়েছেন শুভঙ্কর

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।