এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বড়সড় চুরির কবলে সাগরপুরের বিগ বাজেটের কৃষ্ণমন্দির, চাঞ্চল্য

Published on: September 2, 2022 । 9:11 PM

নিজস্ব সংবাদদাতা: বড়সড় চুরির কবলে সাগরপুরের বিগ বাজেটের কৃষ্ণমন্দির। ভাঙা হয়েছে মন্দিরের ভেতরের দুটি ক্যামেরা। লক্ষাধিক টাকার প্রণামী সহ বিগ্রহের গয়না চুরি হয়েছে। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আজ ২ আগষ্ট ভোর পাঁচটা নাগাদ মন্দিরের পুজারি এসে দেখেন মন্দিরের সিংহ দরজার তালা ভাঙা এবং লকের হ্যাসবল কাটা। সেই সঙ্গে বিগ্রহের গায়ের গয়না নেই, কৃষ্ণের বেশ কয়েকটি বাঁশি নেই, প্রনামী বাক্সগুলিও নেই। পুজারি সঙ্গে সঙ্গে চুরির বিষয়টি মন্দিরের সেবাইতদের জানান।

সিসিটিভির ফুটেজে তিন দুষ্কৃতীকে দেখা গিয়েছে। তারা মন্দিরের পিছনের দিক দিয়ে এসেছিল। মন্দিরের পিছনে ক্যামেরা ছিল না। মন্দিরের সেবাইত সঞ্জয় শাসমল ও তরুণ পাল বলেন চোরেরা আগে এই এলাকা হয়ত দেখে গিয়েছে। এবং মনে হয় জানত যে মন্দিরের পিছন দিকটিতে ক্যামেরা নেই। চুরির ফুটেজ তুলে দেওয়া হয়েছে পুলিশের কাছে। সমগ্র চুরির বিষয়টি তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। উদ্বোধনের কয়েক মাস পরেই মন্দিরে চুরির ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির জন্য আজ বিগ্রহের অভিষেক হল সাড়ম্বরেই।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক