এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় গ্রামপঞ্চায়েত ও আর আই অফিসে চুরি

Published on: September 21, 2019 । 10:32 PM

অসীম বেরা: তালা ভেঙে চুরি হল চন্দ্রকোণা থানার জাড়া গ্রাম পঞ্চায়েতের অফিসে। চুরি গিয়েছে তিনটি

ল্যাপটপ, সিসিটিভির হার্ডডিস্ক সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও নথি। আজ ২১ সেপ্টেম্বর শনিবার সকালে চুরির ঘটনাটি জানতে পারা যায়। প্রধান স্বদেশ প্রামাণিক বলেন, দুষ্কৃতীরা পঞ্চায়েত অফিসের মেন গেটের তালা ভেঙে রুমের ভেতরে প্রবেশ করে। অফিসের মধ্যে ১০ -১২টি আলমারির তালা ভেঙে বহু জিনিসপত্র তছনছ করে। এছাড়াও ওই একই এলাকায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টরের কার্যালয় এবং একটি ব্যাঙ্কের কিয়স্কেও দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে বলে জানা গিয়েছ। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক