এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

খুলছে স্কুল,এই আনন্দেই ঘাটালে পথ চলতি মানুষদের মিষ্টি মুখ

Published on: February 2, 2022 । 10:01 PM

সৌমী নাগদত্ত:খুলছে স্কুল,এই আনন্দেই ঘাটালে পথ চলতি মানুষদের মিষ্টি মুখ। করোনার জেরে ছাত্রছাত্রীদের করোনা সংক্রমণ এড়াতে রাজ্যে প্রায় ২ বছর স্কুল বন্ধ। ছাত্রছাত্রীদের শিক্ষার স্বার্থে স্কুল খোলার দাবিতে রাজনৈতিক দল গুলি বিভিন্ন সময়ে প্রতিবাদে নেমেছিল। ৩রা ফেব্রুয়ারী রাজ্য জুড়ে কোভিড বিধিকে মান্যতা দিয়ে বিভিন্ন ভাবে খুলছে স্কুল,এই খুশিতেই ABVP ছাত্র সংগঠনের ঘাটালের সদস্যরা আজ ২রা ফেব্রুয়ারী বুধবার ঘাটাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পথচলতি মানুষ, ব্যবসায়ী এবং ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি এবং আবির লাগিয়ে নিজেদের সাফল্যের আনন্দে মেতে উঠলেন। এদিন এই ছাত্র সংগঠনের তরফে এই বিশেষ কর্মসূচিতে হাজির ছিলেন সায়ন সেনগুপ্ত, কৌশিক মান্না, গার্গী দাস, অনিন্দিতা মর্দন প্রমুখরা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭