এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় ঠাম্মার আবার অন্নপ্রাশন

Published on: June 23, 2021 । 9:01 PM

সৌমেন মিশ্র:১০০ বছরে নতুন করে দাঁত গজিয়েছে ঠাম্মার, অন্নপ্রাশনের অনুষ্ঠানের আয়োজন করে মুখে ভাত বৃদ্ধার নাতি-নাতনীদের। অবাক করা এই কাণ্ড ঘাটালের চন্দ্রকোনা থানার মনোহরপুর দক্ষিণপাড়ার ঘোড়া পরিবারে। পরিবারের সদস্যদের দাবি ঠাকুমা ভানুমতী ঘোড়ার বয়স ১০০ ছাড়িয়েছে,পাশাপাশি ঠাকুমার নতুন কয়েকটি দাঁত গজিয়েছে। আর সেই আনন্দেই ঠাকুমার আবার অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়জোন হল আজ ২৩ জুন বুধবার।

ভানুমতী দেবীর নাতি-নাতনীদের দ্বারা আয়োজনে এই অন্নপ্রাশন অনুষ্ঠানে তাঁকে একেবারে সেই শিশুর মতোই নতুন বস্ত্র পরিয়ে,নতুন থালায় পায়েস নিয়ে চামচে করে মুখে পায়েস দিয়ে অন্নপ্রাশন করানো হল,আর অনুষ্ঠানে আগত পাড়া প্রতিবেশীদের জন্যও খাওয়া দাওয়ার জমাটি ব্যবস্থাও ছিল। চিকেন কষা,রুইমাছের ঝোল আর চিংড়ি মাছের মালাইকারি পাতে পড়ল অভ্যাগতদের।

বড়োনাতি লক্ষ্মীকান্ত ঘোড়া জানাচ্ছেন,মাত্র ১০ বছর বয়সে দাসপুরের বলুড়ি গ্রামের দেবু মিদ্যার মেয়ে এই ভানুমতীর বিয়ে হয় চন্দ্রকোনা থানার মনোহরপুর দক্ষিণপাড়ার গোপাল ঘোড়ার সাথে। স্বামী মারা গেছেন প্রায় ৪৬ বছর আগে। ৪ ছেলেকে নিয়ে শুরু হওয়া সংসারে এখন নাতি-নাতনীদের পাশাপাশি নাতবউ মিলে মোট ৩৪ জনের ভানুমতীর পরিবার। আজ সেই ভানুমতীর পরিবারের সব্বাই মিলে অন্নপ্রাশনের অনুষ্ঠানে মহানন্দে মাতলেন।

আশি ছুঁইছুঁই ভানুমতীর বড় ছেলে সত্যেশ্বর ঘোড়া জানালেন,তাঁদের থেকে তাঁদের মায়ের শরীর ও মনে যথেষ্ট জোর। চোখেও এখনো স্পষ্ট দেখেন এবং পরিবারের প্রত্যেক সদস্যকে দেখে তাদের চিনেও নেন। মূলত মায়ের আরও দীর্ঘায়ু কামনায় আজকের এই অনুষ্ঠান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

ভুল পরিচয়ে অপহরণের চেষ্টা নাকি রিহ্যাবের আড়ালে গুন্ডাগিরি! চন্দ্রকোণায় গণধোলাইয়ের শিকার চার যুবক

১৪ বছর পর ঘাটালে সার্কাস, মাঠ দখল ঘিরে ক্রীড়াপ্রেমীদের ক্ষোভ ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে সার্কাস

চন্দ্রকোনা থানা এলাকা থেকে গ্রেফতার দাসপুর থানার হরিরামপুরে মনসা মন্দির চুরির মূল পান্ডা

পারিবারিক অশান্তির জেরে শাশুড়ির মাথা ফাটানোর অভিযোগ বৌমার বিরুদ্ধে, বৌমার খোঁজে পুলিশ

সাগরপুর প্রাথমিক স্কুলের মুকুটে নয়া পালক, ‘বিদ্যাসাগর শিক্ষা সম্মান’ পাচ্ছেন বিশ্বজিৎবাবু

ঘাটাল শহরে উচ্ছেদের নামে প্রশাসনের এই নাটক করার কি আদৌ প্রয়োজন ছিল বলে মনে হয়?