এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শ্লীলতাহানি,আত্মঘাতী কিশোরী,অভিযুক্তের ফাঁসি চেয়ে দাসপুর থানা ঘেরাও

Published on: June 28, 2020 । 5:15 PM

কিশোরীর শ্লীলতাহানি আর তার জেরেই কিশোরীর আত্মহত্যা চাই দোষীর উপযুক্ত শাস্তি এই দাবিতেই রবিবার প্রায় সাড়ে ১২ থেকে দাসপুর থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলেন মৃত কিশোরীর পরিবার ও গ্রাম।
উল্লেখ্য মায়ের সঙ্গে জ্বালানী কুড়োতে গিয়ে শ্লীলতাহানির শিকার হয় দাসপুর থানার বিষ্ণুপুর গ্রামের কিশোরী সুপ্রিয়া পোড়ে(১৫)। সেই লজ্জাতেই সে আত্মহত্যার পথ বেছেনেয় ওই কিশোরী এমনই দাবি ছিলে কিশোরীর পরিবারের।

পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার সুপ্রিয়া পোড়ে তার মায়ের সঙ্গে জ্বালানি সংগ্রহ করতে গিলে মায়ের আড়ালে ভুতা গ্রামের ৩২ বছর বয়সী শেখ সহিদুল নামে এক যুবক ওই কিশোরীর শ্লীলতাহানি করে। থানায় অভিযোগ না করে, কিশোরীর বাড়িতে শনিবার বিকেলে একটি গোপনে সালিশিসভা হয়।

কিশোরী চেয়েছিল, থানায় অভিযোগ করে ওই যুবকের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। যারা সালিশি সভার নেতৃত্ব দিয়েছিল তারা সুপ্রিয়ার দাবিটিকে গুরুত্ব দিতে চায়নি। তাই সালিশি সভার পরই ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শনিবার রাতেই পুলিশ সহিদুলকে থানায় তুলে নিয়ে আসে। গ্রামবাসীদের দাবি ওই অভিযুক্তকে কোনোভাবে আর ছাড়া যাবে না।

আত্মহত্যা করতে বাধ্য করা ও শ্লীলতাহানির দায়ে অভিযুক্তের ফাঁসি চাইছে গ্রামবাসী। দাসপুর পুলিস জানায়,আইন আইনের পথেই যাবে। অভিযুক্তকে তাঁরা তুলে এনেছেন নির্দিষ্ট অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ তার কাজ করবে। অভিযোগ প্রমাণ হলে শাস্তি দেবে মহামান্য আদালত।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক