এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের দিনের আলোয় বৃদ্ধার গলা থেকে হার ছিনতাই

Published on: December 14, 2021 । 3:37 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর থানা এলাকায় দিনে দুপুরে বৃদ্ধের গলা থেকে দু’টি হার ছিনতাই করল দুষ্কৃতীরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ ১৪ ডিসেম্বর দাসপুরের রামপুরে। ওই বৃদ্ধার নাম রেবতী মাইতি। রেবতীদেবী বলেন, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ সামনের একটি সিএসপি থেকে টাকা তুলে ফিরছিলাম, সেই সময় ফেরার পথে একটি বাইকে করে দুই যুবক হঠাৎ এসে দাঁড়ায় আমার সামনে এবং আমাকে একটি ঠিকানা জিজ্ঞাসা করে। আমি একটু অন্যমনস্ক হতেই সেই সুযোগ বুঝে দুষ্কৃতীরা গলা থেকে দুটি হার ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। বৃদ্ধা জানান, একটি সোনার হার ও একটি রুপোর হার ছিল। দু’টি হার মিলে প্রায় ৫০ হাজার টাকারও বেশি হবে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি আমাদের কানে এসেছে। কিন্তু থানায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ করা হলে তারা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করবে।

এলাকাবাসীরা দাবি তুলেছেন, ব্যস্ততম এই রাস্তায় দিনদুপুরে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাই পুলিশ যদি এই রাস্তার ওপর নজরদারি চালায় তাহলে স্থানীয়রা একটু আশ্বস্ত হবে।

 

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও