এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় বিশাল ময়াল সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

Published on: September 19, 2019 । 9:49 PM

রবীন্দ্র কর্মকার:  চন্দ্রকোণায় উদ্ধার হল বিশাল ময়াল সাপ! প্রায় ১০ ফুট লম্বা ওই ময়ালটিকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। আজ ১৯ সেপ্টেম্বর সেই ময়ালটিকে চন্দ্রকোণার ধামকুড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, ১৮ সেপ্টেম্বর কঙ্কাবতী থেকে একজন ফোন করে আমাদের জানান, ওখানের খালের পাড়ে একটি বিশাল সাপ বেরিয়েছে। ফোন পেয়ে বন দপ্তরের কর্মীরা কঙ্কাবতী এলাকায় যান। তাঁরা গিয়ে দেখেন ওটি ময়াল সাপ। ওই রেঞ্জের ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য মলয় ঘোষ বলেন, দশ ফুট দৈর্ঘ্যের ওই সাপটির বয়স প্রায় দু’বছর। ওজন প্রায় ৯ কেজি। আমরা ১৮ তারিখে ওই সাপটিকে ধরে একটি বস্তায় রাখার ব্যবস্থা করি।
আজ ১৯ সেপ্টেম্বর সোশ্যাল ফরেস্টির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা নিজে ওই সাপটিকে নিয়ে ধামকুড়ার জঙ্গলে যান। রেঞ্জার বলেন, ওই জঙ্গলেই আজ সাপটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক