এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পায়খানা গিয়ে কোমোডে বসেই বৃদ্ধা দেখলেন কোমোড জড়িয়ে সাত ফুটের বিশাল গোখুরো

Published on: April 16, 2024 । 8:11 PM

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: সাত সকালে পায়খানায় গিয়ে দাঁতকপাটি পড়ে যাবার অবস্থা বছর পঁচাত্তরের বৃদ্ধার।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
কোমোডে বসেই শুনতে পেলেন ফোঁসফোঁস শব্দ। এ শব্দ বড় চেনা। দেখেন কোমোডের গা জড়িয়ে বসে আছে সাত ফুটের প্রকাণ্ড গোখুরো। ফণা দেখেই থরথরানি এসে গেল বৃদ্ধার। ছেড়েই দিলেন প্রাণের আশা। এ সাপ ছোবল দিল বলে! ছুটে পালাতে যাবেন, লকলক করছে ভয়ঙ্কর ফণা। যাইহোক বৃদ্ধা বেরোতে পেরেছেন কোনোরকমে। বেরিয়েই বাথরুমের দরজাটি লাগিয়ে দেন বাইরে থেকে। ঘটনাটি ঘটেছে আজ সকালে দাসপুর থানার রানিচকে। খবর দেওয়া হয় বনদপ্তরে। ওয়াইল্ড লাইফ রিকোভারি টিম এসে উদ্ধার করে সাপটিকে। তবে আজ নেহাতই ভাগ্যের জোরে সাপের ছোবল থেকে বাঁচলেন বৃদ্ধা।

এই তীব্র গরম মানেই সাপের উৎপাত প্রচণ্ড হারে বাড়বে। গ্রামগঞ্জের বাড়িতে সাপ ঢুকে পড়া খুব স্বাভাবিক। বাড়ির প্রবেশপথগুলিতে ব্লিচিং দিয়ে রাখুন। চারপাশ যতটা সম্ভব পরিচ্ছন্ন রাখুন। আর যতই পরিচ্ছন্ন থাক, এই ভিডিও দেখার পর থেকে কোমোডে বসার আগে চারপাশটা ভালো করে দেখে নেবেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি