এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্যের অন্যান্য এলাকার মতোই ঘাটালেও বাজারদর খতিয়ে দেখল মহকুমা প্রশাসন

Published on: August 2, 2026 । 8:45 PM

নিজস্ব সংবাদদাতা:রাজ্যের অন্যান্য এলাকার মতোই রবিবার ঘাটাল শহরের সবজি ও ফলের বাজারে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে বাজার পরিদর্শনে নামে মহকুমা প্রশাসন। ঘাটালের মহকুমাশাসক অনন্য জানা, ডেপুটি ম্যাজিস্ট্রেট কাসিফ সাবির এবং এডিপিও সপ্তর্ষি ভট্টাচার্য প্রমুখ ঘাটাল শহরের প্রধান বাজার তথা কুঠিবাজারে একাধিক সবজি দোকানে অভিযান চালান। তাঁরা বিভিন্ন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন এবং কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, সে বিষয়ে খোঁজ নেন। মহকুমাশাসক জানান, এ পর্যন্ত যে সব দোকান পরিদর্শন করা হয়েছে, সেখানে নির্ধারিত মূল্যের তুলনায় অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ মেলেনি। বাজারে পশ্চিমবঙ্গ স্টেট মার্কেটিং ফেডারেশনের নির্ধারিত দরের সঙ্গে সামঞ্জস্য রেখেই অধিকাংশ দোকানে বিক্রি চলছে বলে তিনি জানান।
মহকুমাশাসক আরও জানান, মহকুমা জুড়ে নির্ধারিত মূল্য তালিকা মেনেই যাতে বিক্রিবাট্টা হয়, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে।

কেয়া মণ্ডল চৌধুরী

আমার শিকড় ঘাটালে, আর আমার লেখার মূল বিষয় এখানকার সাধারণ মানুষ। তাঁদের জীবনের না-বলা কথাগুলো সোশাল মিডিয়ার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। আপনার আশেপাশে ঘটে যাওয়া এলাকার যেকোনো খবর জানাতে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করুন ৮৯০০০২০০০১ নম্বরে।

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি