এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহকুমা শাসককে বিদায়ী সংবর্ধনা

Published on: July 5, 2021 । 7:27 PM

সুইটি রায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল মহকুমার ৬০ তম মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বদলি হচ্ছেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব নেবেন। করোনা পরিস্থিতে আজ ৫ জুলাই ২০২১ সৌভিক চট্টোপাধ্যায়কে বিদায়ী সংবর্ধনা দিলেন ঘাটাল পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ার পার্সন বিভাস ঘোষ। উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না, ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল, ঘাটাল মহকুমা সহকারী পরিবহণ আধিকারিক জয়দ্রথ সাহা প্রমুখ। অর্জুনবাবু বলেন, নতুন মহকুমা শাসক হয়ে আসছেন সুমন বিশ্বাস। এই সপ্তাহেই তাঁর যোগদান করার কথা।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব