এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান

Published on: February 19, 2020 । 8:56 AM

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হল দাসপুর ১ নম্বর ব্লকের সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়ে। নাড়াজোল ২ চক্রের বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম এই সিঙ্গাঘাই প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠানে বিদ্যালয় সাজানোর কাজে হাত লাগিয়ে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীরদের পাশাপাশি ছাত্রছাত্রীদের অভিভাভক এবং মিড ডে মিলের রাধুনিরাও। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয়ের সভা
কক্ষেই ছাত্র ছাত্রীদের নাচ গান আবৃত্তির মাধ্যমে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নানান বিষয়ে পুরস্কৃত করা হয়। নাচ,গান,আবৃত্তি,সারা বছর ধরে আচার আচরন বিষয়েও ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপন মাইতি জানান,তাঁরা তাঁদের এই বার্ষিক অনুষ্ঠানে বিদ্যালয় সাজানো,অনুষ্ঠান সঞ্চালনা এসব বিষয়েও ছাত্রছাত্রীদের অংশগ্রহণ করিয়ে তাদের বৌদ্ধিক বিকাশের চেষ্টা করেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

লাঠিতে ভর করেই ১৮ বার রক্তদানে নজির দাসপুরের মন্মথের

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের