এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চিট ফান্ড মামলা: ঘাটাল থেকে কুণাল ঘোষের কেস আলিপুরে গেল

Published on: March 5, 2020 । 7:53 PM

নিজস্ব সংবাদদাতা: চিট ফান্ড সংস্থা তথা সারদা মামলার অন্যতম অভিযুক্ত কুণাল ঘোষের যাবতীয় কেসের ফাইল কলকাতার আলিপুরে চলে যাচ্ছে। আজ ৫ মার্চ ঘাটাল আদালতের নির্দেশেই ওই মামলা আলিপুরে স্থানান্তরিত হচ্ছে বলে জানা গিয়েছে। এবং ওই কেসটি এবার থেকে রাজ্য সরকারের সিটের (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) পরিবর্তে  সিবিআই দেখভাল করবে। বেশ কিছু আমানতকারী ঘাটাল আদালতেও সুদীপ্ত সেন, দেবযানী বন্দ্যোপাধ্যায়-সহ কুণাল ঘোষের নামেও মামলা করেন। সেই কারণে ২০১৪ সালে কুণাল ঘোঘকে ওই কেসে গ্রেপ্তার হওয়ার পর ঘাটাল আদালতেও বেশ কয়েকবার আসতে হয়েছে। ওই সময় কেসের তদন্তের দায়িত্বে ছিল রাজ্য সরকার গঠিত সিট। ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি ওই কেসটি সিবিআইয়ের হাতে দেওয়ার জন্য এবং কেসটি কুণাল ঘোষের কেসটি ঘাটাল থেকে আলিপুরে স্থানান্তরিত করার জন্য ঘাটাল আদালতে আবেদন করা হয়। আজ সেই আবেদন মঞ্জুর হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে। তবে সুদীপ্ত ও দেবযানীর মামলটি এখনও ঘাটাল আদালতেই রয়েছে। পুরভোটের আগে সারদার মতো মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক