এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সোনামুইতে রাস্তায় ধস,যাতায়াত ও পানীয়জল সঙ্কট!

Published on: July 9, 2020 । 9:24 PM

শ্রীকান্ত ভুঁইঞা:শতাধিক মানুষের যাতায়াতের একমাত্র রাস্তার অধিকাংশই ধসেগেল, সাথে ভেঙে পড়ল পানীয় জলের লাইন। আর এর জেরেই সমস্যায় দাসপুরের সোনামুই গ্রামের ৩০টিরও বেশি পরিবারের মানুষ। আজ বৃহস্পতিবারের সকালেই দাসপুর ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত এলাকার সোনামুই গ্রামের মান্না পাড়া থেকে দোলই পাড়ার যাতায়াতের যে মাটির রাস্তা সেই রাস্তার মাঝের প্রায় ৩০ ফুট রাস্তা ধসে পাশের পুকুরে তলিয়েছে।

স্থানীয়দের বক্তব্য পুকুর মালিক মাছ চাষের জন্য বর্ষার আগে পুকুরের জল খালি করার পরেই আজ সকালে এই ঘটনা। রাস্তা বরাবর পানীয়জলের পাইপ লাইনও ভেঙে নষ্ট হওয়ায় জলকষ্টে এলাকাবাসী। গ্রামবাসীদের আবেদন,দ্রুত এই রাস্তা সারানো হোক। এই রাস্তা দিয়ে যাতায়াতের পাশাপাশি কৃষিজ ফসলও তাঁরা বাজারে নিয়ে যান। স্থানীয় পঞ্চায়েত ঘটনার খবর পেয়ে রাস্তা ও পানীয়জল দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন।

শ্রীকান্ত ভুঁইঞা

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: [email protected] •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে