এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে দাসপুরের সাগরপুরে রাস্তা অবরোধ

Published on: June 24, 2020 । 11:49 AM

ইন্দ্রজিৎ মিশ্র:রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। আজ সকাল ১০টা থেকে দাসপুর থানার সাগরপুর-ভুতা রাস্তার বিষ্ণুপুরের পীরতলাতে এই অবরোধ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সাগরপুর হাইস্কুল থেকে বিষ্ণুপুরের পীরতলা পর্যন্ত রাস্তাটি বেহাল। ছ-সাত বছর কোনও সংস্কার হয়নি। ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সেজন্যই এই অবরোধের সিদ্ধান্ত।
প্রসঙ্গত, দাসপুর গঞ্জ থেকে ওই রাস্তাটি সাগরপুর হয়ে এক দিকে চাঁইপাট অন্যদিকে সোনাখালি গিয়েছে। বেহাল অবস্থায় রয়েছে সাগরপুর স্কুল থেকে ভুতা পীরতলা পর্যন্ত। ওই ৫০০ মিটার রাস্তার দুদিকেই পিচ রয়েছে। দুবরাজপুর-জোতঘনশ্যাম গ্রামীণ সড়ক যোজনার পিচরাস্তাটি বিষ্ণুপুর হয়ে জোৎঘনশ্যাম গিয়েছে। অন্যদিকে দাসপুর গঞ্জ থেকে একটি রাস্তা সাগরপুর হয়ে হরেকৃষ্ণপুর পর্যন্ত গিয়েছে। ওই দুটি পিচ রাস্তার সংযোগস্থুলের ৫০০মিটার ওই রাস্তাটি বেহাল। জানা গিয়েছে রাস্তাটি দাসপুর-১ এবং দাসপুর-২ ব্লকের সংযোগ স্থল হওয়ায় রাস্তাটি সংস্কারের বিষয়ে কোনও ব্লকই উদ্যোগ নেয়নি। তাই ফল পেতে হচ্ছে ৮-১০টি গ্রামের বাসিন্দাদের।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক