এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বিকট শব্দ,ঘাটাল মেদিনীপুর সড়কে পথ দুর্ঘটনা

Published on: July 14, 2021 । 1:50 PM

হঠাৎ বিকট শব্দ আশপাশের লোকজন বেরিয়ে এসে দেখেন রাস্তার পাশে প্রায় উল্টে যাচ্ছে ডাম্পার। স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার করেন ডাম্পারের ভেতরে থাকা চালককে। বরাত জোরে বেঁচে গেলেন চালক। ঘটনা দাসপুর থানার ঘাটাল মেদিনীপুর সড়কের হরিরামপুর শীতলা মন্দির সংলগ্ন কুসুমতলা মোড়ের।

স্থানীয়দের থেকে জানা যাচ্ছে,আজ বুধবার দুপুরে সামনে থেকে আসা এক ছোটো গাড়িকে পাশ দিতে গিয়ে বকুলতলা গামী এক ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় উল্টে যেতে থাকলে স্থানীয়দের তৎপরতায় উদ্ধার হয় চালক।

দুর্ঘটনার জেরে ওই সড়কের কিছু সময়ের জন্য স্বাভাবিক যাতায়াত ব্যহত হলেও পরে সড়ক তার স্বাভাবিক গতি ফিরে পায়। বর্তমানে দুর্ঘটনাগ্রস্থ ডাম্পার তোলার কাজ চলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭