এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

সাবধান!পথ দুর্ঘটনার কবলে স্কুটি নিয়ে গৃহবধূ

Published on: July 7, 2022 । 12:50 PM

পথ দুর্ঘটনার কবলে স্কুটি নিয়ে গৃহবধূ। আহত ওই গৃহবধূকে উদ্ধার করে নাড়াজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সাবধান হন। আমরা রাস্তায় কুকুর দেখলেই আগে থেকে সাবধান হয়ে কুকুরের গতিবিধি বুঝে যাওয়ার চেষ্টা করি। কিন্তু রাস্তায় অনেক সময়ই কুকুর অস্বাভাবিক ভাবে আবার গাড়ির দিকেই ফিরে আসে বা দ্রুত গতিতে ধাওয়া করে।

পরিসংখ্যান বলছে গ্রাম বাংলায় রোজ বাইক দুর্ঘটনার অন্ততপক্ষে ৩০ শতাংশ দুর্ঘটনাই রাস্তায় কুকুরের জন্য হয়। আজ বৃহস্পতিবার বেলা প্রায় সড়ে ১১টা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কের রাজারপুকুর মোড়ে ঠিক এমনই এক কুকুরের কারণে নাড়াজোল রামদাসপুরের কার্তিক দোলোই এর স্ত্রী কুহেলী দেবীও পথ দুর্ঘটনার কবলে পড়লেন। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে তিনি স্কুটিতে করে দাসপুরের দিকে যাবার পথে হঠাৎ স্কুটির সামনে কুকুর এসে পড়লে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিসহ উল্টে পড়ে।

স্থানীয় এলাকাবাসী ও সিভিকদের তৎপরতায় তাঁকে উদ্ধার করে বর্তমানে নাড়াজোল গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেদিনীপুরে মোহনপুর সেতুতে ভারী যানবাহন নিষিদ্ধ করার কারণে কাছে পিঠের জাতীয় সড়কের সমস্ত মাল বোঝাই গাড়িই এখন ঘাটাল মেদিনীপুর বা ঘাটাল পাঁশকুড়া সড়ক হয়ে যাতায়াত করছে,বেড়েছে এই দুই সড়কে গাড়ির সংখ্যা৷ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলুন। সমস্যা হলে সংশ্লিষ্ট থানায় জানান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে