এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মেদিনীপুর সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,মৃত রাজনগরের বাইক চালক

Published on: March 16, 2022 । 7:37 AM

মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ পথদুর্ঘটনা(Road Accident) ঘাটাল মেদিনীপুর সড়কে(Ghatal Medinipur। মর্মান্তিক মৃত্যু(Death)এক বছর ২৫ এর বাইক চালকের(Biker)। ঘটনা ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার (Daspur Police Station) ডিহিপলসা এলাকায় মাছভাড়ার মাঠে। মঙ্গলবার রাত প্রায় আড়াইটা নাগাদ রাজনগরে রাত পাহারায় থাকা সিভিক ভলেন্টিয়ারদের এক লরি চালক জানায় ডিহিপলসা এলাকায় রাস্তার মাঝেই এক বাইক চালক পড়ে আছে। খবর যায় দাসপুর পুলিশে।

এলাকার সিভিক,ভিলেজ পুলিশ সাথে দাসপুর থানার কর্তব্যরত অফিসার ঘটনাস্থলে পৌঁছে দেখেন ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুরের দিক থেকে রাজনগরে যাবার পথে হরিরামপুরের পরে মাছভাড়ার মাঠে সামনে এক দাঁড়িয়ে থাকা জেসিবির আগে পড়ে বাইক নিয়ে বছর ২৫ এর যুবকের রক্তাক্ত নিথর দেহ। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক অনুমান সামনে থাকা জেসিবিকে ধাক্কা দিয়েই এই মর্মান্তিক দুর্ঘটনা।

স্থানীয় বাসিন্দা অনুপ দাস বলেন,ওই স্থানে রাস্তার উপরেই কোনো এক ঠিকাদারের একাধিক ডাম্পার সাথে জিসিবি গুলি নিয়মিত রাখা থাকে। এর আগেও একাধিক ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে ওই স্থানে। দাসপুর পুলিশ সূত্রে জানাগেছে দুর্ঘটনায় নিহত ওই বাইক চালকের নাম দীপক কোটাল বাবা শক্তি কোটাল বাড়ি দাসপুর থানার রাজনগরে। বাড়ির একমাত্র ছেলে ছিল এই দীপক। বিভিন্ন অনিষ্ঠানে মাইক চালানোর কাজ করত সে। গতরাতে কাজ সেরে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক পরিনতি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

বইয়ের টানে স্কুলে স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, পড়ুয়াদের জন্য স্কুলে স্কুলে নতুন নির্দেশিকা

নাবালকের হাতে স্টিয়ারিংয়ের পরিণতি, রাস্তা ছেড়ে পুকুরে নামল চারচাকা

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা