এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে রেড ভলেন্টিয়ারদের উদ্যোগে স্যানিটাইজ করা হল গ্ৰামাঞ্চল এলাকায়

Published on: June 6, 2021 । 5:16 PM

মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: আকাশ দোলই,স্থানীয় সংবাদ,ঘাটাল:রেড ভলেন্টিয়ারদের পক্ষ থেকে গ্রামাঞ্চলগুলিতে স্যানিটাইজ করা হল। আজ ৬ জুন ঘাটালের হরিসিংহপুর গ্ৰামে করোনা সংক্রমণ নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। তার পাশাপাশি রাস্তাঘাট ও দোকানগুলিকে স্যানিটাইজ করলেন ওই রেড ভলান্টিয়ারের সদস্যরা। পথচলতি মানুষদের মাস্কও বিতরণ করলেন তাঁরা। তাঁদের এই কাজে খুশি এলাকাবাসী।পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করে চলছে এই রেড ভলেন্টিয়ার টিমের সদস্যরা। কখনও করোনা সংক্রমিত রোগীদের বাড়িতে খাবার, অক্সিজেন সিলিন্ডার, ওষুধ পৌঁছে দিয়ে সাহায্য করছেন। আবার কখনও করোনা সংক্রমিত রোগীদের হাসপাতালে ভর্তি করে সাহায্য করেছেন। •আমাদের ফেসবুক পেজ:https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ •ইউটিউব চ্যানেল:https://www.youtube.com/SthaniyaSambad •আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ:https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en •টেলিগ্রাম চ্যানেল:https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015