এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমা প্রশাসনকে দেখেই পালালো, জারি হতে পারে গ্রেপ্তারি পরোয়ানা

Published on: May 3, 2023 । 5:37 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: প্রচুর পরিমানে গোডাউনে রাখা রেশন সামগ্রী। না কোনো রেশন ডিলারের গোডাউন নয়। সাধারণ ব্যবসাদার। রামজীবনপুর এলাকার ওই গোডাউন সিজ করা হল।

রেশনের চাল আটা বা রেশন থেকে দেওয়া রেশনের দ্রব্য কিনে সেগুলিকে গুদামজাত করা এবং সেগুলিকে বিভিন্ন ভাবে আবার চড়া দামে বাজারে বিক্রয় এই বিষয়টি কিন্তু বড়সড় ক্রাইমের মধ্যে পড়ে। এমন কাজে ধৃত ব্যক্তির বিরুদ্ধে খাদ্য সুরক্ষার নানা ধারায় মামলা রজু হয়। ঘাটাল মহকুমা জুড়ে এমন একাধিক ব্যক্তি রেশনের চাল ডাল আটা কিনে সেগুলিকে গুদামজাত করে ঘুরে প্যাকেট করে সেগুলিকেই আবার বাজারে চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা করছে। এ বিষয়ে লাগাতার অভিযান চালাচ্ছে ঘাটাল মহকুমা প্রশাসন। খবর পেলেই পুলিশকে সাথে নিয়ে ঘাটাল মহকুমা শাসক, ডেপুটি ম্যাজিস্ট্রেট বা মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিকরা পৌঁছে যাচ্ছেন এলাকায়। সিজ করছেন এমন রেশনের দ্রব্য মজুত রাখা গোডাউন। এই কাজের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। আজ বুধবার দুপুরে চন্দ্রকোনা থানার রামজীবনপুরে বে আইনি ভাবে রাখা এক রেশন সামগ্রী ভর্তি গোডাউন সিজ করল ঘাটাল মহকুমা প্রশাসন। ঘাটাল মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল জানান আজ তাঁরা রামজীবনপুরে সুপ্রভাত দত্ত নামে এক ব্যক্তির গোডাউনে রেড করেন। দেখেন গোডাউনে মজুত বহু রেশনের আটা,রেশন সামগ্রীর প্যাকেট। সেগুলিকে আবার অন্য প্যাকেটে ভরে বাজারে বিক্রির ব্যবস্থা ছিল। অর্জুন বাবু আরও জানান এই সুপ্রভাত দত্তের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই রেশন সামগ্রী বাজার থেকে কিনে আবার তা প্যাকেট করে বাজারে চড়া দামে বিক্রয়ের অভিযোগ ছিল। আজ তার গোডাউনে রেড করে বিষয়টি দেখা গেল। পুলিশ প্রশাসনের এই অতর্কিত হানায় ঘটনাস্থল ছেড়ে উধাও হয় দুষ্কৃতিরা। ফেলে যায় একটি গাড়ী। তবে যাবার আগে গোডাউন টি তালা দিয়ে পালিয়ে যায়। সুপ্রভাত দত্তের নামে গ্রেফতারী পরোয়ানা জারি হতে পারে বলে প্রশাসনিক সুত্রে জানা গেছে।

ইতি মধ্যেই ওই গোডাউন সিজ করা হয়েছে। জানা গেছে ঘাটাল মহকুমাশাসক সুমন বিশ্বাসের নির্দেশে রামজীবনপুরে আজকের এই বিশেষ অভিযানে ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। ঘাটাল মহকুমা খাদ্য ও সরবরাহ নিয়ামক নন্দদুলাল দাস, ঘাটাল মহকুমা খাদ্য ও সুরক্ষা আধিকারিক অরুণাভ দে, মহকুমা লিগ্যাল মেট্রোলজির ইন্সপেক্টর আনন্দ প্রামাণিক।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।