এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শিক্ষা গৌরব পুরস্কার -২০২২’ পেলেন নাড়াজোল কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রণজিৎ খালুয়া

Published on: September 26, 2022 । 10:42 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: নাড়াজোল রাজ কলেজের ভাইস প্রিন্সিপাল ড. রণজিৎকুমার খালুয়া শিক্ষা গৌরব পুরস্কার-২০২২ পেলেন। নিজের রিসার্চ অ্যাক্টিভিটির জন্যই তিনি এই পুরস্কার পেয়েছেন বলে জানা যাচ্ছে। নিউ দিল্লির কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশানাল বেনেভোল্যান্ট রিসার্চ ফাউন্ডেশন অর্থাৎ আইবিআরএফ এই দুই সংস্থা সম্মিলিতভাবে এই পুরস্কারের আয়োজন করেছিল। অনুষ্ঠানটির নাম হাইয়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ সামিট -২০২২। বিভিন্ন প্রতিষ্ঠানের ভাইস চ্যান্সেলরদের বেছে নেওয়া হয়েছিল এই পুরস্কারের জন্য। রিসার্চ অ্যাক্টিভিটি, পাবলিকেশন, অ্যাডমিনিস্ট্রেশন এর ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। রণজিৎবাবু। তিনি বলেন, এই পুরস্কার আমাকে অনেকটাই অনুপ্রাণিত করবে। আমার নিজের লেখা রিসার্চ সংক্রান্ত বই প্রকাশিত হয়েছে। কলেজকে আমি আরও ভালো কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবো। ছাত্রছাত্রীদেরও ভালো শিক্ষা দিয়ে তাদের ভবিষ্যতের পথ সুগম করতে পারবো আশা করি।

উল্লেখ্য, রণজিৎবাবুর বাড়ি মেদিনীপুরের মীরবাজারে। তিনি প্রথম জীবনে কোকরাহাটি হাইস্কুলে কাজ করতেন। ২০০৮ সাল থেকে তিনি নাড়াজোল রাজ কলেজে প্রাণীবিদ্যা বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৬ সাল থেকে ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ওই কলেজের দায়িত্ব সামলেছেন। এরপর ২০১৮ সাল থেকে ভাইস প্রিন্সিপাল হিসেবে যোগদান করেন তিনি। যোগদান করে কলেজে প্রথম ন্যাক ভিজিট করিয়েছিলেন রণজিৎবাবু।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব