এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে রামকৃষ্ণ সেবাশ্রম সংঘের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও বস্ত্র বিতরণ

Published on: September 26, 2021 । 11:15 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে রোটারি ক্লাব,গার্ডেন রিচ কলকাতার সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আজ ২৬ সেপ্টেম্বর ক্যাম্পটি করা হয়। রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক প্রদীপ দাস ও প্রসেনজিৎ সেনগুপ্ত বলেন, আজকের ক্যাম্পে বহু দুঃস্থ মানুষদের চিকিৎসা করা হয়। বিভিন্ন রোগের বিশেষজ্ঞদের দ্বারা মানুষের চিকিৎসার ব্যবস্থা করা হয় ক্যাম্পে। এছাড়াও মহিলা ও পুরুষদের বস্ত্র বিতরণ করা হয়, স্কুলের ছাত্রছাত্রীদের বই-খাতা, নতুন জামা দেওয়া হয়। সেবাশ্রমের প্রসাদও বিতরণ করা হয়। প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয় তাঁদের। প্রায় ৯০ জন মহিলাকে শাড়ি, ৬০ জন ছাত্রছাত্রীকে বই খাতা,জামা দেওয়া হয় বলে সেবাশ্রমের পক্ষ থেকে জানা গিয়েছে।

জানা গিয়েছে, প্রতিবছরই এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে। কিন্ত গত বছর কোভিড পরিস্থিতির কারণে এই কর্মসূচি বন্ধ ছিল। এই ধরনের কাজ করতে পেরে সেবাশ্রমের সদস্যরাও খুব খুশি।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব