এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

পছন্দ নয় প্রধান,দাসপুরে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঝোলানো হল তালা

Published on: August 10, 2023 । 11:07 PM

সৌমেন মিশ্র: না পসন্দ আই প্যাকের পাঠানো খাম বন্দী প্রধান। সরাসরি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের মূল গেটেই তালা ঝোলালো তৃণমূল। ঘটনাকে ঘিরে সোরগোল দলের মধ্যেই। তৃণমূলের অঞ্চলের যুব নেতৃত্বের দাবি ভোটাভুটির মধ্য দিয়ে নির্বাচিত করতে হবে প্রধান। অন্যদিকে ব্লক সভাপতির সাফ জবাব দলের নির্দেশ মানতেই হবে না হলে দল ছাড়তে হবে। ঘটনা দাসপুর ১ ব্লকের রাজনগর গ্রাম পঞ্চায়েতের। আজ বৃহস্পতিবার সন্ধে থেকেই দেখা যায় গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের গেটে মূল তালার উপর আবার কেউ বা কারা চেন জড়িয়ে আবার তালা ঝুলিয়ে দিয়েছে। রাত যত বাড়ছে তাকে ঘিরেই তোলপাড়। স্থানীয় তৃণমূলের রাজনগর এলাকার যুব নেতা প্রবীর মালের দাবি ভোটাভুটিতে নির্বাচিত হোক এবারের প্রধান। অন্যদিকে দাসপুর ১ ব্লক তৃণমূলের বর্তমান সভাপতি সুকুমার পাত্র বলেন দলের যে নির্দেশ সে নির্দেশ মানতেই হবে। নইলে দল ছা­­ড়ো, তেমন হলে বহিষ্কার করা হবে। উল্লেখ্য এবার নির্বাচনে এই রাজনগর গ্রাম পঞ্চায়েতের ২৭ টি আসনের মধ্যে ২২ টি দখল করছে তৃণমূল অন্যদিকে বিজেপির দখলে ৫টি আসন। এখন দেখার শুক্রবার দলের নির্দেশ মতো প্রধান নির্বাচিত হয় নাকি কর্মীদের দাবি মত হয় ভোটাভুটি।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।