এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

রাজাদেশ

Published on: April 4, 2020 । 11:45 PM

—আশিস হুদাইত
রাজার আদেশ
বাজাও ঘন্টা,বাজাও কাঁসর,বাজাও হাতের তালি-
ঝুঁকিয়ে মাথা সব করেছি , দিয়েছি হাতের তালি।
তবুও দেখি প্রতিদিনই বাড়ছে দেশে রোগ —
কাঁচের ঘরে রাজাবাবু করছে ‘করোনা’ যোগ।
ধ্যান যোগে মিলছে তার নয়া একটা তুক —
রাত ন’টায় নিভালে বাতি ফিরবে দেশে সুখ।
রাজার আদেশ না মানলে যাবে গর্দান —
নিভিয়ে বাতি করতে হবে করোনার সাবধান।
তাতেও যদি রোগ না সারে, আসে ফরমান—
দেবতা পদে দিতে হবে সন্তান বলিদান ।
সেই ভাবনায় বুক দুর্ দুর্,কপালে জমেছে ঘাম—
মুসলমান ডাকছে আল্লা, হিন্দু ডাকছে শ্যাম।
‘করোনা’ হাসছে দাঁত কেলিয়ে
বলে, মানি না তোমায় রাজা,
রাজার কাজ দেশ চালানো-
নয়কো আমায় বোঝা।
বুঝবে আমায় বিঞ্জানীরা
মরি না মন্ত্র তুকে
আমি মরি ওষুধ, টিকায়
মরি না কারো শাপে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now