ড: সমীরকুমার ঘোষ, আইনজীবী, ঘাটাল আদালত ও জেলা জজ আদালত, পশ্চিম মেদিনীপুর: রেল পরিষেবা পাওয়ার জন্য চন্দ্রকোণা- ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটির পক্ষে উদ্যোগ গ্রহণ করায় রাজ্যসভার সাংসদকে আমি চিঠি প্রেরণ করায় সাংসদ পুনরায় রেলমন্ত্রীকে চিঠি ও সেইসঙ্গে ফোন করায় এবং চিঠির কপি আমাকে প্রদান করে। তারই ফল স্বরূপ রেলমন্ত্রীকে অবিলম্বে বীরসিংহের সিংহশিশু বিদ্যাসাগরের জন্মস্থানকে সামনে রেখে আরামবাগ থেকে ঘাটাল পর্যন্ত রেল পরিষেবা পাওয়ার জন্য Consolidated Budget- এ অর্থ বরাদ্দ করেন এবং রেল বাজেটের ওয়েবসাইটে প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরেই বিষয়টিতে চিঠি আদান – প্রদান করি। চন্দ্রকোণা – ঘাটাল রেলপথ নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে দীর্ঘদিন ধরে চন্দ্রকোণা রোড থেকে ভায়া চন্দ্রকোণা টাউন, ক্ষীরপাই, ঘাটাল, দাসপুর হয়ে পাঁশকুড়া পর্যন্ত রেল সংযোগ স্থাপনের জন্য রেলমন্ত্রক-কে দাবী জানিয়ে এসেছি। নির্বাচন প্রক্রিয়া তথা আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর বীরসিংহে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে মহান কর্মযজ্ঞে সামিল হব। জমি অধিগ্রহণ আইন অনুসারে সরকারি হস্তক্ষেপে রেল মন্ত্রকের জমি চিহ্নিতকরণ এবং জমিজট সমাধান হলে তবেই রেলমন্ত্রকের অনুমোদিত রেলপথ বাস্তবায়িত হবে। তাছাড়া গোঘাট রেলস্টেশন থেকে রামজীবনপুর হয়ে চন্দ্রকোণা টাউন সংলগ্ন অনতিদূরে অগ্নিযুগের মেদিনীপুরের অগ্নিশিশু বীর স্বাধীনতা সংগ্রামী শহিদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান অধুনা আনন্দপুর থানার মোহবনী গ্রামে বীর বিপ্লবীর জন্মস্থান পর্যন্ত এলাকার অগণিত মানুষের কল্যানে এবং পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ জগদ্দল পাথরকে উৎখাত করতে মাত্র ১৮ বছর বয়সে যিনি হাসতে হাসতে নিজেকে ফাঁসির মঞ্চে বরণ করে নিয়েছিলেন সেই শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অবিলম্বে রেললাইন পাওয়ার জন্য রেলমন্ত্রকের জরুরি হস্তক্ষেপ দাবী করছি। তবেই শহিদ ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানানো যাবে। শহিদ ক্ষুদিরামের জন্মস্থানে রেল পরিষেবা পাওয়ার আন্দোলন আইনজীবী হিসাবে আগামী দিনেও চালিয়ে যাব এবং শহিদ ক্ষুদিরাম বসু রেলস্টেশন হিসাবে দাবী জানাচ্ছি এবং শহিদ ক্ষুদিরাম বসু রেলপথের ইতিহাসে এখনও স্থান পায়নি কেন? অবিলম্বে চন্দ্রকোণা টাউন থেকে মোহবনী শহিদ ক্ষুদিরামের জন্মস্থানে রেলপথ একইসঙ্গে যাতে সংযুক্ত হয় তা আগামীদিনে দ্রুত ব্যবস্থা করার প্রয়াস চালিয়ে যাচ্ছি।
শহিদ ক্ষুদিরামের জন্মস্থানকেও রেলপথে সংযোগ করতে হবে
Published on: April 11, 2026 । 12:36 PM






