এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

জেলাস্তরে রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতা ২০২৩ 

Published on: August 9, 2023 । 8:22 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমি জেলাস্তরে রবীন্দ্রসঙ্গীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতার আয়োজন করেছে।ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক তন্বীশ্রী মাঝি বলেন, আগামী  আগামী ১৮ আগস্ট ২০২৩ তারিখে সকাল ১০টায় মেদিনীপুর বিদ্যাসাগর হলের গীতাঞ্জলি মুক্ত মঞ্চে ওই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ১৭ বছর থেকে ২৭ বছর বয়সী  পুরুষ ও মহিলা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এক এক জন প্রতিযোগী কেবলমাত্র একটি বিভাগেই অংশগ্রহণ করার সুযোগ পাবেন।  জেলা স্তরের  শুধুমাত্র প্রথম, দ্বিতীয় স্থানাধিকারীরাই সরাসরি রাজ্যস্তরের রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক বাংলা গানের প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বিবেচিত হবেন। দার্জিলিং ও কালিংপঙ জেলা বাদে  সকল জেলা  ও শিলিগুড়ি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারিকে জেলাস্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ প্রমাণপত্র দেওয়া হবে। প্রমাণপত্রটি রাজ্যস্তরের প্রতিযোগিতার দিন প্রতিযোগীদের অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে।প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী প্রতিযোগী  জেলা বা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেখানেই জমা দিতে পারবেন। [আবেদন পত্র এখানে 👇 ক্লিক করে ডাউনলোড করতে পারেন] আরো বিস্তারিত তথ্যের জন্য ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মোবাইল নম্বর: ৭০৭৬৩৫৫৭৭৯/ ৭৩৮৪৮৬৬৮১৯  

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।